রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রাজশাহীতে ছোট শিব মন্দিরের গেট বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ,হস্তক্ষেপ চায় স্থানীয়রা

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার হড়গ্রাম বাজারসংলগ্ন রাজশাহী কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ছোট শিব মন্দিরের গেট বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে প্রাপ্ত ছবি ও তথ্য অনুযায়ী, কালো কোর্ট পরিহিত এক ব্যক্তির উপস্থিতিতে নির্মাণকাজ চলতে দেখা যায়, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

অভিযোগে বলা হয়েছে, হারেজ খান পিতা: মৃত বদর আলী খান, ঠিকানা: মুন্সিপাড়া মসজিদের পাশে, পোস্ট: রাজশাহী কোর্ট; বর্তমান ঠিকানা: কাশিয়াডাঙ্গা, রাজশাহী) নামে একজন ব্যক্তি এই নির্মাণকাজে সম্পৃক্ত বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

মন্দিরের গেট বন্ধ করে স্থাপনা নির্মাণের এই ঘটনাকে স্থানীয়রা ধর্মীয় স্থাপনার পবিত্রতা ও স্থায়িত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা অভিযোগ করেছেন যে, এভাবে মন্দিরের প্রবেশপথ দখল করে দোকান নির্মাণ আইনত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য।

 

এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি অবৈধ নির্মাণকাজ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশন, রাজপাড়া থানা প্রশাসন ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পাশাপাশি রাজশাহীর সাধারণ মানুষকে এই ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ও প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।”সত্য সনাতন টিভি”

 

এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ জানা যায়নি। স্থানীয়রা আশা করছেন, ধর্মীয় স্থানের প্রতি সম্মান রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews