1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন। আগামী সপ্তাহে চালু হতে পারে ভারতের ভিসা

বরিশালে আবারও হিন্দু তরুণীদের ধারাবাহিক ধর্মান্তর, আলোচনায় সজনী রানীর ঘটনা

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

বরিশাল পটুয়াখালী অঞ্চলে সাম্প্রতিক সময়ে হিন্দু তরুণীদের ধর্মান্তরকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ ও আলোচনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছে পটুয়াখালীর গলাচিপা থানার বাঁশবাড়িয়া গ্রামের বিপুল শীলের কন্যা সজনী রানী শীলের ধর্মান্তরের বিষয়টি। তিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন আয়েশা সিদ্দিকা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে এলাকার যুবক ইমরান খানের সঙ্গে সজনী রানীর পরিচয় হয়। দীর্ঘদিনের যোগাযোগের মাধ্যমে ইমরান খান তাকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা দেন এবং ধর্মীয় বিষয় নিয়ে মতবিনিময় চলতে থাকে। ধীরে ধীরে সজনীর মধ্যে ইসলামের প্রতি আগ্রহ বাড়ে এমনটাই দাবি করেছেন স্থানীয় কয়েকজন সনাতনী তরুণ।

 

 

পরিবারের সদস্যদের অভিযোগ, সজনীকে তারা বারবার সতর্ক করলেও ধর্মীয় জ্ঞানের অভাব, পারিবারিক নিয়ন্ত্রণের দুর্বলতা এবং সম্পর্কের প্রভাবেই সে বাড়ি থেকে বের হয়ে যায় ও পরবর্তীতে ধর্মান্তরের সিদ্ধান্ত নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামের মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

 

ধর্মান্তরের ঘটনাটি নিয়ে এলাকায় এখনও আলোচনা চলছে। স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন অংশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট