রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ত্রিনাথ বিশ্বাস, বাবুলাল বিশ্বাস ও বৃজন রানীসহ আরও দুজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। সত্য সনাতন টিভি

ভুক্তভোগীদের অভিযোগ, মোহনের নেতৃত্বে আরমান (১৮), আবির হোসেন ও জিসানসহ কয়েকজন অনুষ্ঠানে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা বরের বাবা বাবুলাল বিশ্বাস, ভাই ত্রিনাথ বিশ্বাস ও জেঠাকে মারধর করেন। এ সময় বিয়ে বাড়ির টেবিল-চেয়ার ভাঙচুর এবং আশপাশের কয়েকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews