1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা

দীপ্ত চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় শরীয়তপুরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, শরীয়তপুর জেলা শাখা।

 

গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইংরেজি শুক্রবার দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় সংগঠনটির উদ্যোগে একটি শোক সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শোক সভায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। “সত্য সনাতন টিভি”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক বাঁধন ধর, যুগ্ম আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

বক্তারা বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড মানবতা ও আইনের শাসনের পরিপন্থী। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। “সত্য সনাতন টিভি”

 

শোক সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট