বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বীরগঞ্জে গভীর রাতে ৯ একর ধানের ক্ষেতে আগুন, সর্বস্ব হারাল দুই কৃষক

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রায় ৯ একর জমির চিনিগুড়া ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে দুই কৃষক সর্বস্ব হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের মহুগা গ্রামের সাহা পাড়ায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শ্রী মহেন্দ্র নাথ রায় ও তাঁর ভাতিজা পলাশ চন্দ্র রায়ের মালিকানাধীন ধানের টাইলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

 

ক্ষতিগ্রস্ত কৃষক মহেন্দ্র নাথ রায় বলেন, ‘এই ধানই ছিল আমাদের পরিবারের বছরের ভরসা। কাটার আগমুহূর্তে সব পুড়ে গেল। এখন কীভাবে সংসার চলবে জানি না।’ তাঁর ভাতিজা পলাশ চন্দ্র রায় বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।’ “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের লেলিহান শিখায় অল্প সময়ের মধ্যেই পুরো ক্ষেত আগুনে পুড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ভক্তি রঞ্জন রায় (পিন্টু) বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক ঘটনা। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া জরুরি।’ “সত্য সনাতন টিভি”

 

এ বিষয়ে বীরগঞ্জ থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ঘটনাটি তাঁদের নজরে এসেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews