1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা

দীপু হত্যার প্রতিবাদে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ ও হিন্দু মহাজোটের নীরব মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সবুজ দত্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে নির্মমভাবে নিহত সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাশ এর হত্যার প্রতিবাদে রাজধানীতে নীরব মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গত ২০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে দীপু চন্দ্র দাশের আত্মার শান্তি কামনা করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নীরব এই মানববন্ধনের মাধ্যমে তারা প্রতিবাদ জানায় দেশে সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক বর্বর হামলা ও হত্যাকাণ্ড ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই সঠিক বিচার নিশ্চিত হচ্ছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সমাজে আরও ভয়াবহ অস্থিরতা তৈরি হবে। তারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকা ও আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান। “সত্য সনাতন টিভি”

 

এসময় উপস্থিত ছিলেন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস, মিন্টু ঠাকুর, তারা গোয়ালা ও বাবুলাল দাস। সংগঠনের সাধারণ সম্পাদক রাজ ঘোষ রান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পুতুল ঘোষ, সহ-সংগঠনিক সম্পাদক বাঁধন দত্ত, প্রচার সম্পাদক সবুজ দত্তসহ আরও উপস্থিত ছিলেন আশিস রায়, সঞ্জীব চৌহান, রঞ্জন চৌহান, রাজীব চৌহান ও রাজীব ঘোষ প্রমুখ।

 

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু, সাধারণ সম্পাদক নিলয়পাল আদর, সাংগঠনিক সম্পাদক উৎপল ভৌমিক, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী এবং সহ দপ্তর সম্পাদক সবুজ দত্ত। “সত্য সনাতন টিভি”

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সভাপতি দীনবন্ধু রায় এবং সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন।

 

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীপু চন্দ্র দাশের হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট