বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত,দুইজনই হিন্দু সম্প্রদায়ের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

 

জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) শিক্ষানবিশকাল শেষ হওয়ার দিনই সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার। তাদের মধ্যে দুইজনই হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তা।

 

১৯ নভেম্বর বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। “সত্য সনাতন টিভি”

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে তারা কর্মরত ছিলেন, ফরিদপুরের কাজী আরিফুর রহমান, বগুড়ার অনুপ কুমার বিশ্বাস ও পিরোজপুরের মেয়ে নবমিতা সরকার তিনজনই বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন, এবং প্রশিক্ষণের শেষ দিনেই তাদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়।

 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই তিন শিক্ষানবিশ সহকারী কমিশনারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, শিক্ষানবিশকাল চলাকালে সংশ্লিষ্ট পদে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে সরকার পিএসসি’র সঙ্গে পরামর্শ ছাড়াই নিয়োগ বাতিল করতে পারে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরিকালীন সময়ে সরকারের কাছে তাদের কোনো আর্থিক পাওনা থাকলে তা ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায়যোগ্য হবে। “সত্য সনাতন টিভি”

 

এই আকস্মিক সিদ্ধান্তে প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাকরিচ্যুতদের মধ্যে দুইজন সংখ্যালঘু হিন্দু কর্মকর্তা হওয়ায় বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews