রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হারুনর রশিদ এর প্রার্থিতা বাতিলের দাবি জানালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে গত ১৫ নভেম্বর আগামি জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী হারুনুর রশিদ স্থানীয় এক প্রচারণা সভায় হিন্দু সম্প্রদায়কে ‘শয়তান’ আখ্যা দেন। তিনি বলেন “হিন্দুদের পূজা শয়তানের ইবাদত।”

 

এই উসকানিমূলক বক্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে হারুনর রশিদের মন্তব্য কেবল সাম্প্রদায়িক উসকানি নয়, এটি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত, যা জাতীয়তাবাদী প্রচারণা পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলবে। “সত্য সনাতন টিভি”

 

ঐক্য পরিষদের পক্ষ থেকে আরও বলা হয় ধর্ম অবমাননাকর এ বক্তব্যের জন্য আইনগত ব্যবস্থা ও প্রার্থিতা বাতিল করা জরুরি। তারা নির্বাচন কমিশন ও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উপস্থিতিতেই এমন ‘ঘৃণাবাচক’ বক্তব্য দেওয়া একটি দৃষ্টান্তমূলক ঘটনায় পরিণত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। “সত্য সনাতন টিভি’

 

সংগঠনটি হারুনর রশিদকে নির্বাচনী প্রার্থীতা থেকে অবিলম্বে বাদ দেওয়ার জন্য বিএনপি নেতৃত্বের প্রতিও জোরালো আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews