1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের প্রতিবাদে সরস্বতী পুজোর দিন জবি’র ভর্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

সরস্বতী পূজার দিন ভর্তি পরীক্ষা নির্ধারণ করায় শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে ভর্তি পরীক্ষা স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার নতুন তারিখও ঘোষণা করা হয়েছে।

 

জানা যায়, প্রাথমিকভাবে আগামী ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিনই হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ জানাতে থাকেন। তারা দাবি করেন, পূজার দিনে পরীক্ষা হলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা চরম অসুবিধার মুখে পড়বে এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে না।

 

সত্য সনাতন টিভি | আমরা সত্যের সৈনিক

 

পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নতুন সময়সূচি ঘোষণা করে। ভর্তি কমিটির আহ্বায়ক জানান, সকল শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার সময়সূচি সংশোধন করে দ্রুত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে।

 

শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয় সময়মতো বিষয়টি বিবেচনা করায় সবার জন্য গ্রহণযোগ্য সমাধান এসেছে।

 

সরস্বতী পূজার দিনে পরীক্ষা নির্ধারণকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত হওয়ায় ক্যাম্পাসে স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট