1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

কুমিল্লা জগন্নাথ মন্দিরের দখলকৃত ৬ শতক জমি উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক : শিশির রাউন | কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

কুমিল্লার প্রায় চার শতাব্দী প্রাচীন ঐতিহাসিক জগন্নাথ মন্দিরের দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে পরিচালিত এই অভিযানে মোট ৬ শতক জমি উদ্ধার করা হয়।

 

মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাকালীন সময়ে মন্দিরের মালিকানায় প্রায় ১২০ একর জমি ছিল। সময়ের সাথে নানা দখলদারিত্ব ও অব্যবস্থাপনার কারণে জমির পরিমাণ কমে বর্তমানে মাত্র ২০ একরে এসে দাঁড়িয়েছে। তারা দখল হয়ে যাওয়া বাকি জমি উদ্ধারেও প্রশাসন ও সরকারের সহায়তা কামনা করেন। “সত্য সনাতন টিভি”

 

অভিযানের সময় দখলকৃত স্থানে বসবাসকারী কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “আমরা প্রায় ৭০ বছর ধরে এখানে বসবাস করছি। কোনো নোটিশ না দিয়েই আমাদের উচ্ছেদ করা হয়েছে।”

মরহুম আব্দুল গফুরের পরিবারের সদস্যরা জানান, “আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই আমরা এখানে আছি। জমি নিয়ে মামলা চলমান, কিন্তু হঠাৎ আগাম ঘোষণা ছাড়া উচ্ছেদ করা হলো।”

 

হিন্দু সম্প্রদায়ের নেতা এডভোকেট তাপস বকসি বলেন, “এটি চার শত বছরের পুরোনো মন্দির এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত কীর্তি। মন্দিরের ঐতিহ্য রক্ষায় দখলমুক্তকরণ জরুরি ছিল।”

 

অভিযানে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশ অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। আদালতের আদেশ বাস্তবায়ন করেই জমি উদ্ধার করা হয়েছে।” “সত্য সনাতন টিভি”

 

মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিপি এডভোকেট তপন বিহারী নাথ অভিযানের প্রশংসা করে বলেন, “আদালতের রায় অনুযায়ী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি মন্দিরের মর্যাদা পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

প্রশাসন জানিয়েছে, দখলকৃত জমি উদ্ধারের বিষয়ে আদালতে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে। পরবর্তী ধাপেও আইনি প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট