1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে কলেজ শিক্ষার্থী পূজা দাস নিখোঁজ,পরিবারের উদ্বেগ, দ্রুত উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারের মিষ্টির দোকান মালিক কার্তিক দাসের নাতনি ও বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থী পূজা দাস গত ৯ নভেম্বর (শনিবার) সকাল থেকে নিখোঁজ রয়েছেন।

 

পরিবারের সদস্যদের অভিযোগ, সেদিন সকালে পূজা নিয়মিতের মতো কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ঘটনার পর পূজার পরিবার আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের দাবি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। “সত্য সনাতন টিভি”

 

নিখোঁজ পূজার সঙ্গে থাকা মোবাইল নম্বরটি ছিল ০১৭৪৩-৫৫০৯৭৬, তবে সেটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।

 

পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী পূজা দাসের নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত তার সন্ধান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

যদি কেউ পূজা দাসের অবস্থান বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা আগৈলঝাড়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট