1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিখোঁজের ২৯ দিন পর ফেনী রেলস্টেশনে মিলল মিরসরাইয়ের অর্ণব

নিজস্ব প্রতিবেদক : দুর্লভ নাথ | মিরসরাই প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম তালবাড়িয়া গ্রামের স্কুলছাত্র অর্ণব দত্ত (১৩) নিখোঁজের ২৯ দিন পর ফেনী রেলস্টেশনে পাওয়া গেছে। গত ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় অর্ণব। “সত্য সনাতন টিভি”

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অর্ণব মিরসরাই উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামের সঞ্জয় দত্তের ছেলে। সে স্থানীয় এস রহমান আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। “সত্য সনাতন টিভি”

 

নিখোঁজ হওয়ার পরদিন, ১৩ অক্টোবর অর্ণবের মা রিনা দত্ত মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। “সত্য সনাতন টিভি”

 

গতকাল রোববার সকালে ফেনী রেলস্টেশনে এক কিশোরকে একা ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। পরে তারা পরিবারের দেওয়া ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত হন যে সে অর্ণব দত্ত। খবর পেয়ে তার পরিবার ফেনীতে গিয়ে তাকে উদ্ধার করে। ” সত্য সনাতন টিভি”

 

অর্ণব কীভাবে ফেনীতে গেল বা এই সময় কোথায় ছিল, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি।

 

অর্ণবের মা রিনা দত্ত বলেন, ‘২৯ দিন ধরে আমরা কোনো খোঁজ পাইনি। দিনরাত শুধু প্রার্থনা করেছি। ছেলেটা জীবিত ফিরে এসেছে, এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না।’

 

অর্ণবের ফিরে আসায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট