1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা

চট্টগ্রাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি, মায়ের স্বর্ণালঙ্কার ও দান বাক্স উধাও

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী দক্ষিণা কালী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ৮ নভেম্বর ২০২৫ ইংরেজি শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মা কালী মায়ের বিগ্রহে থাকা মূল্যবান স্বর্ণ ও রুপার অলংকারসহ দান বাক্সের প্রনামি চুরি করে নিয়ে যায়। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা মায়ের গায়ে পরানো স্বর্ণের মুকুট, রুপার মুকুট, পোড়ানো রুপার মুন্ডমালা, স্বর্ণালংকার এবং মন্দিরে থাকা দান বাক্সের অর্থ ও পুজার বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আবিষ্কারের পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

চুরির পর বর্তমানে মায়ের বিগ্রহকে লাল ওড়না দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্থানীয় ভক্তরা জানান, এমন হৃদয়বিদারক ঘটনার পর তাঁরা গভীরভাবে মর্মাহত।

 

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট থানার কর্মকর্তারা। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া স্বর্ণালংকার বা অন্যান্য সামগ্রী উদ্ধার সম্ভব হয়নি।

 

মন্দির কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে “যার যার ফেসবুক ও সামাজিক মাধ্যমে ঘটনাটি শেয়ার করুন, যেন মায়ের অলংকার উদ্ধার করতে আমরা সকলে একসাথে প্রচেষ্টা চালাতে পারি।” “সত্য সনাতন টিভি”

 

চুরির ঘটনায় এলাকাবাসী ও ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট