বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

গাজীপুরে মুফতি মোহাম্মদ মোহেবুল্লাহ অপহরণ ঘটনায় তদন্তে ইসকনের সম্পৃক্ততার প্রমাণ পায়নি পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে মুফতি মোহাম্মদ মোহেবুল্লাহর অপহরণ সংক্রান্ত ঘটনায় বাংলাদেশ পুলিশের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তদন্তে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর কোনো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শনিবার বিকেলে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টঙ্গী ডিএনটি কলোনি মসজিদের ইমাম মুফতি মোহেবুল্লাহ নিখোঁজের বিষয়ে টঙ্গী পূর্ব থানায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “একজন ধর্মীয় আলেমের অপহরণের ঘটনায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এখন পর্যন্ত তদন্তে ইসকন বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।”

 

তদন্তের অগ্রগতি বিষয়ে পুলিশ জানায়, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও আটক করতে ইতোমধ্যে একাধিক টিম কাজ করছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার বা উদ্ধার কার্যক্রমের ফল পাওয়া যায়নি। “সত্য সনাতন টিভি”

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, “ঘটনাটি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। কেউ অসত্য তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” “সত্য সনাতন টিভি”

 

উল্লেখ্য, কয়েকদিন আগে গাজীপুরের টঙ্গী ডিএনটি কলোনি মসজিদ থেকে মুফতি মোহাম্মদ মোহেবুল্লাহ নিখোঁজ হন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সামাজিক মাধ্যমে ইসকনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো হয়। “সত্য সনাতন টিভি”

 

পুলিশের সর্বশেষ বক্তব্যে জানানো হয়েছে, তদন্ত চলমান, এবং এখন পর্যন্ত ইসকনের সম্পৃক্ততার কোনো বাস্তব বা প্রমাণভিত্তিক তথ্য পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews