বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নিখোঁজ টমটম চালক তপু দেবনাথ, এক সপ্তাহেও সন্ধান মেলেনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামের বাসিন্দা তপু দেবনাথ (৩৮) প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। পেশায় তিনি একজন টমটম চালক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই তিনি টমটম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু এরপর আর ফিরে আসেননি।

 

নিখোঁজ তপু দেবনাথের পিতা অবনী দেবনাথ ও মাতা পর্রতী বাসা নাথ জানান, ছেলেকে না পেয়ে তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

 

তপুর ভাই দিপু দেবনাথ সরকারের উচ্চ পর্যায় ও প্রশাসনের কাছে তার ভাইকে উদ্ধারে জরুরি সহায়তা চেয়েছেন। তিনি বলেন,

 

“আমার ভাই প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ। আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সরকারের কাছে আমার একটাই আবেদন দয়া করে আমার ভাইকে খুঁজে দিন।”

 

 

 

স্থানীয়রা জানান, তপু দেবনাথ শান্ত-স্বভাবের ও পরিশ্রমী মানুষ ছিলেন। হঠাৎ তার নিখোঁজ হওয়ায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তপু দেবনাথকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছে।

 

নিখোঁজের বিবরণ: নাম: তপু দেবনাথ, বয়স: ৩৮ বছর, পিতা: অবনী দেবনাথ, মাতা: পর্রতী বাসা নাথ

পেশা: টমটম চালক।

 

ঠিকানা: গ্রাম পূর্ব সিরাজনগর, কালাপুর ইউনিয়ন, উপজেলা শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার

 

 

যদি কেউ তার কোনো সন্ধান পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews