1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রশাসনের নানা টালবাহানার পর জবি ক্যাম্পাসে শ্যামাপূজা আয়োজিত হচ্ছে আগামীকাল

প্রতিবেদন : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

প্রশাসনের নানা টালবাহানা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল রবিবার ২০ অক্টোবর সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী শ্যামাপূজা। বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও পূজার আয়োজন করা হচ্ছে, যদিও এবারের আয়োজন ঘিরে প্রশাসনিক অনুমোদন পেতে আয়োজকদের বেশ বেগ পেতে হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

আয়োজক সূত্রে জানা গেছে, পূজা আয়োজনের অনুমতি নিয়ে টানা কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় থাকতে হয়। একাধিক দফা লিখিত আবেদন ও অনুরোধের পর অবশেষে শুক্রবার বিকেলে পূজার চূড়ান্ত অনুমতি দেয় কর্তৃপক্ষ। ফলে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে সনাতনী শিক্ষার্থীদের মাঝে। “সত্য সনাতন টিভি”

 

 

জবি হিন্দু ছাত্র পরিষদের সভাপতি শ্রী অমিত কুমার দে বলেন,

“আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে চাই। নানা টালবাহানা সত্ত্বেও অবশেষে প্রশাসন অনুমতি দিয়েছে, এজন্য কৃতজ্ঞ, তবে ভবিষ্যতে যেন এমন অনিশ্চয়তা তৈরি না হয়।”

 

 

আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হবে মাতৃ আরাধনা, পূজা ও প্রসাদ বিতরণ, এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সত্য সনাতন টিভি

 

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা সংবিধান প্রদত্ত অধিকার, তাই শিক্ষার্থীদের এমন আয়োজনে প্রশাসনের আরও সহযোগিতামূলক ভূমিকা থাকা উচিত। সত্য সনাতন টিভি

 

ক্যাম্পাসজুড়ে ইতোমধ্যে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা নানা রঙের আলোকসজ্জা, ফুল ও প্রতিমা সজ্জায় ব্যস্ত সময় পার করছেন। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট