বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ পিতৃপক্ষে কেন পূর্বপুরুষদের স্মরণে শ্রদ্ধা-তর্পণ করা হয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে শুক্র, শনি সহ ছুটি থাকছে ৫ দিন খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা

খাগড়াছড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

খাগড়াছড়ি প্রতিনিধি: অনিক দাশ দেবাশীষ

আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

 

সভায় ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানান।

 

সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন, বিজিবি সেক্টর, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, ব্যবসায়ী সমিতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

 

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভা শেষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews