সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যের নৌকাবাইচ সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা

সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি: অনলাইন সংস্করণ | সত্য সনাতন টিভি 

 

সিলেটের বালাগঞ্জে একটি দুর্গাপূজার মণ্ডপে ঢুকে বটি দিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুদীপ পাল জানান, সন্ধ্যার দিকে শিমুল পূজামণ্ডপে প্রবেশ করে সেখানে থাকা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমার বিভিন্ন অংশে বটি দিয়ে আঘাত করেন। বিষয়টি জানতে পেরে মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

 

পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিমুলকে আটক করে। তাঁর কাছ থেকে একটি বটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ওই যুবকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে মামলাটি করেছেন। রোববার শিমুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ঘটনাটি ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা সতর্ক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews