
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
মুহাম্মদ আলী জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন এবং তাঁর পরিবার আগে হিন্দু ছিল বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমানের ভাষ্য, গুজরাটের একটি মাছ বিক্রেতা পরিবারে জিন্নাহর জন্ম। তাঁর বাবা মাছ বিক্রি করতেন। উচ্চবর্ণের হিন্দুদের বৈষম্যের শিকার হয়ে ওই পরিবার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে বলে দাবি করেন তিনি। এরপর জিন্নাহর নাম পরিবর্তন করা হয় বলেও বক্তব্যে উল্লেখ করেন বিএনপির এই নেতা।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও বক্তব্য দেন ফজলুর রহমান। তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধে অংশ নেননি, মুক্তিযুদ্ধ সংগঠিত করতেও ভূমিকা রেখেছেন। বাংলাদেশের পতাকা তৈরির সময় তিনি উপস্থিত ছিলেন এবং শিব নারায়ণ দাসের ঘনিষ্ঠ কর্মী ছিলেন বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।