মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সবুজের বুকে শান্তির প্রতীক দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ভক্তির জোয়ার খুলনায় হিন্দু ছাত্র মহাজোটের ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির ও ঠাকুরঘরে চুরি মহেশখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূ শিল্পী শীলকে ছুরিকাঘাতে হত্যা প্রকৃতির কোলে দেবালয়: বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দির চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব ও মহানামযজ্ঞ গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের দিনব্যাপী কর্মসূচি, সংখ্যালঘু নিরাপত্তা ও সংরক্ষিত আসনের দাবি

চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব ও মহানামযজ্ঞ

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব এবং ২৯তম বর্ষের ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

‘শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, চকরিয়া উপজেলা শাখা’ ও ‘নিত্যানন্দ গীতা সংঘ’-এর যৌথ উদ্যোগে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা হিন্দুপাড়ার চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরে এ আয়োজন করা হয়।

 

উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা, গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়।

 

ধর্মীয় এ আয়োজনে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী মহানন্দ পুরী মহারাজ। পৌরোহিত্য ও অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রীপাদ স্বরূপ দাস বাবাজী।

 

জন্মাষ্টমী ও মহানামযজ্ঞকে ঘিরে চকরিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত মন্দির প্রাঙ্গণে সমবেত হন। তাঁদের উপস্থিতিতে পুরো মন্দির এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও গীতাপাঠে অংশ নেন।

 

আয়োজকেরা বলেন, সনাতন ধর্মের ঐতিহ্য ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

অনুষ্ঠান শেষে সমবেত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews