শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ বোনকে ভালো পাত্রে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল সপ্তমের, সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত তবলার তালে, সাংবাদিকতার কলমে-এবার মাস্টার্সেও সাফল্য অর্ণব মল্লিকের মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধি : অনিক মন্ডল | ঢাকা প্রতিনিধি 

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি ২০২৬ এর নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সম্মেলন উপলক্ষে প্রথম সাংগঠনিক আলোচনা সভা করেছেন।

 

শুক্রবার, ৭আগস্ট ২০২৬ তারিখে ঢাকার পুরানা পল্টনস্থ প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে উপ-কমিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট দ্বীনবন্ধু রায় দাদা, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল দাদা এবং মাননীয় মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

সৌজন্য সাক্ষাতের পর সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি ২০২৬ এর প্রথম সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

 

নেতৃবৃন্দ বলেন, ছাত্র সমাজকে সংগঠিত করে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায় এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সম্মেলনকে সফল করার জন্য সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সভায় উপ-কমিটির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews