শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়। সাক্ষাতের সময় সংগীতচর্চার জন্য প্রয়োজনীয় একটি হারমোনিয়াম উপহার দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আনন্দে আপ্লুত অনুশ্রী ও তার পরিবার।

 

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুশ্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

 

তিনি জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি দেন। সেখানে তিনি সাক্ষাতের ইচ্ছার পাশাপাশি সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার বাবাকে সচিবালয়ে আমন্ত্রণ জানান।

 

অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সে দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে অনুশ্রী বলে, কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রী নিজে পড়বেন কিংবা তাকে সাক্ষাতের জন্য ডাকবেন। তার ভাষায়, এটি যেন স্বপ্নের মতো একটি মুহূর্ত। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি বলেই তিনি চিঠিতে বিষয়টি উল্লেখ করেছিলেন। সেই হারমোনিয়াম প্রধানমন্ত্রীর কাছ থেকেই উপহার হিসেবে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

 

অনুশ্রী আরও জানায়, প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার বিষয়ে খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে অনুশ্রী প্রধানমন্ত্রীর সামনে একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে।

 

অনুশ্রীর বাবা কমল কান্তি রায় বলেন, মেয়েকে প্রধানমন্ত্রী নিজে ডেকে উৎসাহ দেবেন, এমনটি তাদের পরিবারের কল্পনারও বাইরে ছিল। তিনি জানান, বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের গল্প মেয়েকে শোনাতেন। সেখান থেকেই অনুশ্রীর মনে বিশ্বাস জন্মায় যে, চিঠি লিখলে হয়তো সাড়া পাওয়া যেতে পারে। সেই বিশ্বাসের বাস্তবায়নে আজ মেয়ের আনন্দই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews