মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ‘পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’ লালপুরে চাঁদা দাবির চিঠি, আতঙ্কে ৫ হিন্দু পরিবার জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা কক্সবাজারে প্যারাসেইলিং এ আকাশ থেকে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে পর্যটকের মৃত্যু

রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল পূর্ব ধরপাড়ার বাসিন্দা শ্রীমান নয়ন ধর ও শ্রীমতি জয়ন্তী ধরের একপাত্র পুত্র শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী সার্বজনীন শ্রীশ্রী অধিবাস কীর্তন, মহতি ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

 

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর (সোমবার, মঙ্গলবার ও বুধবার) রাজারকুলের মতি রঞ্জন ধরের বাড়ি প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন জেলার কীর্তনশিল্পী ও ভক্তবৃন্দ।

 

অনুষ্ঠানের শুভ সূচনায় অধিবাস কীর্তন পরিবেশন করবেন চট্টগ্রামের হাটহাজারী পূর্ব শিকারপুরস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ ১০৮ শ্রীল স্বরূপ দাশ বাবাজী ও তাঁর কীর্তন দল।

 

এছাড়া অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন শ্রী কৃষ্ণভক্ত সম্প্রদায় (খুলনা), শ্রী মীরার প্রভুজী সম্প্রদায় (লক্ষ্মীপুর), শ্রী বংকু বিহারী সম্প্রদায় (ঢাকা) এবং শ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায় (কক্সবাজার)।

 

আয়োজকরা জানান, অনুষ্ঠানে শ্রীশ্রী রাধাগোবিন্দের রাজভোগ নিবেদন এবং আগত ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। ধর্মীয় এ আয়োজনে সকল ভক্ত ও সুধীজনকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

 

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শ্রী শয়ন ধর, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির ও মহাশ্মশান পরিচালনা পরিষদ, রাজারকুল, রামু, কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews