রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা ‘অনুপ্রবেশকারী নন, শরণার্থী’—শুভেন্দু নোয়াখালীতে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট অ্যাওয়ার্ড পেলেন ববি শিক্ষক ড. হেনা রানী ভোলা জেলা শাখায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র সংহতি’র ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আনোয়ারা টানেল মোডে দুর্ঘটনা,মারা গেছেন ২ হিন্দু নারী সহ গর্ভের সন্তান দাউদকান্দিতে হিন্দু পরিবারের চলাচলের পথ খুলে দিলেন আসিফ কবির রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে বাগীশিক, দেওয়া হলো ঢেউটিন ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর সিলেটের বামজঙ্ঘা মহাপীঠ, ৫১ শক্তিপীঠের এক পবিত্র অধ্যায় হাবিলাসদ্বীপে জগদ্ধাত্রী ও রাম ঠাকুর মন্দিরে চুরি

আইসিএম-২০২৬ ট্রাভেল সাপোর্ট অ্যাওয়ার্ড পেলেন ববি শিক্ষক ড. হেনা রানী

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক | বরিশাল প্রতিনিধি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন International Congress of Mathematicians (ICM) 2026-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস।

 

২৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে নিবন্ধিত ৩ হাজার ৭৪২ জনের মধ্যে ৩ হাজার ১৭০ জন সরাসরি অংশগ্রহণ করেন।

 

সম্মেলনে অংশ নেওয়ার জন্য ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ICM-2026 Travel Support Program Award লাভ করেন। এই সহায়তার আওতায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমান ভাড়া, সম্মেলনের নিবন্ধন ফি, আবাসন, খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেল-সংক্রান্ত যাতায়াত ব্যয় বহন করা হয়। সত্য সনাতন টিভি

 

সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন World Meeting for Women in Mathematics (WM²)-এ তিনি তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গণিতবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন, যা ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

ড. হেনা রানীর এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এমন একটি সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তাঁর এই সাফল্য শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews