রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ফেনীর ফুলগাজীতে শতবর্ষী দোল মন্দিরে ভাঙচুরের অভিযোগ, সংঘর্ষে আহত অন্তত ৫

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

ফেনীর ফুলগাজী উপজেলায় একটি শতবর্ষী দোল মন্দিরে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বণিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বণিকপাড়ায় অবস্থিত শতবর্ষী দোল মন্দিরে দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে মন্দিরসংলগ্ন জমিকে নিজেদের দাবি করে সেটিকে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সজীব বণিক, স্বরূপ বণিক, ঝুমুর বণিক, নুপুর বণিক ও রূপায়ন বণিকসহ কয়েকজন মন্দিরের একটি অংশ ভাঙচুর শুরু করেন।

 

অভিযোগে বলা হয়, মন্দিরের দেখভালের দায়িত্বে থাকা পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে সঞ্জিব বণিক গুরুতর আহত হন। এছাড়া অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ আরও কয়েকজন আহত হন।

 

স্থানীয় বাসিন্দা শুভাস বণিক দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মন্দিরের জমি দখলের চেষ্টা করে আসছিলেন এবং এ নিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। তার অভিযোগ, শনিবার মন্দিরের পেছনের অংশ ভাঙতে শুরু করলে সঞ্জিব বণিক বাধা দেন। এরপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয় এবং হামলাকারীরা মন্দিরের একটি অংশ ভেঙে ঘটনাস্থল ত্যাগ করেন।

 

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্য জিনা বণিক বাদী হয়ে সজীব বণিক, স্বরূপ বণিকসহ ১০ জনের নাম উল্লেখ করে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র: ফুলগাজী থানা পুলিশ, ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার এজাহার এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews