রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে আটক ৫০ জন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

 

তামিলনাড়ু পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের প্রত্যাবাসনের নির্দেশ জারি করা হয়।

 

এরপর গত ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেসের নির্ধারিত কোচে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়েছে।

 

প্রতিবেদনে আরও জানানো হয়, আটক ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।

 

তামিলনাড়ু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটি পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর আটক ব্যক্তিদের পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে নিয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

 

এদিকে, ভারতে অনুপ্রবেশ ইস্যুতে বিভিন্ন রাজ্যে নজরদারি জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারও সন্দেহভাজন বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এসব কেন্দ্রে আটক ব্যক্তিদের রাখার পর আইনগত প্রক্রিয়া শেষে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews