রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ভোলার, গজারিয়া বাজারের কৃষ্ণ কালী মন্দিরে চুরির ঘটনা, তদন্তের দাবি স্থানীয়দের

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকার শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে দিনের বেলায় দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমা, স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

মন্দির-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা মন্দিরে থাকা প্রতিমা, প্রতিমার স্বর্ণালংকার এবং মন্দিরে সংরক্ষিত নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনের বেলায় একটি ধর্মীয় উপাসনালয়ে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, উপাসনালয়ের নিরাপত্তা জোরদার এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

 

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews