মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূ উদ্ধার: পারিবারিক সমঝোতায় ফিরে গেলেন স্বামীর কাছে উখিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নতুন উপজেলা সংসদ গঠন বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার নরসিংদী সরকারি মহিলা কলেজে উপাসনালয় চায় হিন্দু শিক্ষার্থীরা, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা চট্টেশ্বরী কালীমন্দির: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, মুক্তিযুদ্ধের বেদনা ও অবিনাশী বিশ্বাসের প্রতীক রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল হোতা ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে নিয়ামতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন ধর্মীয় মন্ত্র জপের জেরে নারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল হোতা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে মন্দিরে চুরির ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত মালামাল বিক্রির নগদ ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা, বিনাগ লেইন এলাকার গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে মন্দিরের মূর্তি থেকে প্রায় ১ লাখ টাকার স্বর্ণালংকার এবং ১ লাখ ২৫ হাজার টাকার রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

মামলার তদন্তের ধারাবাহিকতায় বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিম-এর নেতৃত্বে এসআই খায়রুল বাসার সাজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন ২০২৬ রাতে নগরীর সাগরিকা রোডের বিটাক মোড়স্থ তিতাস ফার্মেসি এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. আরমান (৩৩)-কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় এবং বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী, রূপালী আবাসিক এলাকার কলেজ রোডে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চোরাইকৃত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews