রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অভিজিৎ দেউড়ী 

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে ‘১৯নং কুমারকান্দি সনাতনী বিদ্যাপীঠ’-এর উদ্বোধন করা হয়েছে। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, গোপালগঞ্জ জেলা টিমের উদ্যোগে এবং সংগঠনটির সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখার আর্থিক সহযোগিতায় এ বিদ্যাপীঠের কার্যক্রম শুরু হয়।

 

সম্প্রতি উপজেলার পূর্ব বান্ধাবাড়ী এলাকার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক, মন্দিরের পুরোহিত ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকদের ভাষ্য, ‘গীতার আলো, ঘরে ঘরে জ্বালো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি বিকাশের উদ্দেশ্যে বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিশুদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক হবে।

 

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা টিমের প্রতিনিধিরা জানান, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের কাছে সনাতন ধর্মের মৌলিক শিক্ষা, গীতা ও বেদের মূল্যবোধভিত্তিক পাঠ পৌঁছে দেওয়াই বিদ্যাপীঠটির মূল লক্ষ্য। এখানে শিক্ষার্থীদের বিনামূল্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হবে।

 

এ প্রকল্প বাস্তবায়নে সংগঠনটির ইউএই শাখার সদস্যদের আর্থিক ও সার্বিক সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মঙ্গলাচরণ, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews