শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : মিলন বৈদ্য শুভ || রাউজান প্রতিনিধি

 

চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমের পরিচালনা পরিষদের উদ্যোগে ভক্তিময় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, সমবেত প্রার্থনা, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগ আরতি ও কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে উপস্থিত অসংখ্য ভক্তবৃন্দ ও পূণ্যার্থীদের অংশগ্রহণে সেবাশ্রম প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

 

পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা এবং ২৪ জুলাই, শুক্রবার রথ-পূণঃযাত্রা (উল্টো রথ) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী, সহ-সভাপতি কাজল বোস, অশোক পালিত ও ধীলন কুমার মুহুরী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ শীল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ স্বপন চৌধুরী, গৌরাঙ্গ পালিত, দিপুল দে, চন্দ্র শেখর দে, রণজিত শীল, সনজিত মজুমদার, শংকর দে, দিবাকর বোস, রাজীব দে, নিলয় দে, টিটু চক্রবর্তী, সুব্রত মল্লিক, কাঞ্চন দে, অমিত শর্ম্মা, অনি দে, সুদীপ দে, জয়ন্ত দে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ভক্ত ও পূণ্যার্থী।

ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এই স্নানযাত্রা অনুষ্ঠান রাউজান পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews