রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

গোপালগঞ্জে হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ, শিশুসহ আহত ৪

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ববিরোধের জেরে একটি হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

 

ঘটনাটি বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে ঘটে।

 

আহতরা হলেন ক্ষিতিশ বিশ্বাস (৬৫), তাঁর স্ত্রী তুলসী বিশ্বাস (৫০), মেয়ে ইতি রানী বিশ্বাস (৩০) এবং নাতনি দেবরাজ বিশ্বাস (১৫)। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী ইউপি সদস্য আজিবর মোল্যার সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে ক্ষিতিশ বিশ্বাসের নাতনির ওপর অভিযুক্তের লোকজন হামলা চালায়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের মারধর করা হয়। এতে নারী ও শিশুসহ চারজন আহত হন।

 

এ ঘটনায় ক্ষিতিশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য আজিবর মোল্যা। তাঁর দাবি, খেলাধুলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে নারীদের মধ্যে কথাকাটাকাটি হলেও অভিযোগে যেভাবে হামলার কথা বলা হয়েছে, তেমন কোনো ঘটনা ঘটেনি।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews