রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমে দানবাক্স ভেঙে চুরি, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি মৃদুল হোসেন (২৪)। তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার বুদেরহাট গ্রামের বাসিন্দা এবং আব্দুল মান্নানের ছেলে।

 

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে দানবাক্স ভেঙে সেখানে থাকা অর্থ নিয়ে পালিয়ে যায়। পরে আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

 

ঘটনার তদন্তে আশ্রমের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে মৃদুল হোসেনকে শনাক্ত করে পুলিশ। শুক্রবার রাত থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews