রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার অভিযোগে কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ

ঢাকা, ২৭ জুন: ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনগতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় পরবর্তী করণীয় ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ।

 

শনিবার (২৭ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, সংশ্লিষ্ট ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ অবস্থায় ন্যায়বিচার নিশ্চিত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তারা কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন থেকে ২ জুলাই ২০২৬ পর্যন্ত দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আহ্বান জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তারা ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews