শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

সনাতনী সম্মিলিত সহযোগিতা সংগঠনের প্রতিষ্ঠাতা দূর্জয় দাসের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ঋষি তীর্থ অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে এক বেলার আহারের আয়োজন করা হয়। একই সঙ্গে পথচারীদের মাঝেও খাবার বিতরণ করা হয়। পরে কেক কেটে জন্মদিনের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেন আয়োজকেরা।

 

অনুষ্ঠানে অনাথ আশ্রমের শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সম্মিলিত সহযোগিতা সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি তুরাগ ধর। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সঞ্জয় দেব, সাধারণ সম্পাদক সজীব দেব, অর্থ সম্পাদক রিমি বৈদ্য, প্রচার সম্পাদক অভি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অপু এবং সহসাধারণ সম্পাদক লক্ষ্মণ দেবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা দূর্জয় দাসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews