বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

বিদায়ের আগে মানবতার দৃষ্টান্ত: নিজের টাকায় মঙ্গল দাসকে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার আলম

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি : অনলাইন সংস্করণ

দায়িত্ব ছাড়ার আগে এক মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। চা-বাগানের কর্মচারী মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল নিজের উদ্যোগে পরিশোধ করে তাঁর কারামুক্তির ব্যবস্থা করেন তিনি।

 

জানা গেছে, সিলেট নগরের বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা-বাগানের বাসিন্দা বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস দীর্ঘদিন ধরে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় আইনি জটিলতায় পড়েন। মাত্র ২০ হাজার টাকার বকেয়া বিলের কারণে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে তিনি কারাভোগ শুরু করেন।

 

পরবর্তীতে কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে মঙ্গল দাসের সাক্ষাৎ হয়। সেসময় নিজের অসহায় অবস্থার কথা জানালে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন ডিসি। তিনি মঙ্গল দাসকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

 

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১১ মার্চ সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ ও বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় একই বছরের ২২ এপ্রিল তাঁর বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

পরে গত ১৭ জুন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ পরোয়ানার ভিত্তিতে মঙ্গল দাসকে আবারও গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

 

এ অবস্থায় জেলা প্রশাসকের উদ্যোগে গত ২১ জুন মঙ্গল দাসের ২০ হাজার টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির পুনরায় তাঁর জামিন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় জামিননামা কারাগারে পাঠানো হলে মঙ্গল দাসের মুক্তির পথ সুগম হয়।

 

বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পাঠানো হয়েছে এবং মুক্তির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews