
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ধর্মীয় মেধাভিত্তিক ও বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) জুমছড়ি হিন্দুপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর আগে গত ১৫ মে ধর্মীয় মেধাভিত্তিক ও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুমছড়ি হিন্দুপাড়া নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি শ্রী ছোটন শর্মা। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজয় শর্মা।
এ সময় উপস্থিত ছিলেন নবজ্যোতি গীতা শিক্ষা নিকেতনের শিক্ষক শ্রী হৃদয় দে জগন্নাথ, মন্দিরভিত্তিক গণশিক্ষা স্কুলের শিক্ষিকা শ্রীমতী সুষ্মিতা শর্মা, গীতা শিক্ষা নিকেতনের সাবেক শিক্ষক লজি শর্মা এবং সহকারী শিক্ষক শ্রীমতী সরুপা শর্মা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের মেধাভিত্তিক ও বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তারা ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।