রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

হাওর ভ্রমণে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাল শিশু মৌমাতা সরকার নিঝুম

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মৌমাতা সরকার নিঝুম (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে।

 

শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নির্মিত ‘ভ্রমণশৈলী’ নামের একটি হাউসবোট সেদিন প্রথমবারের মতো হাওরে ভ্রমণে যায়। বোটটিতে মালিকপক্ষের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ছিলেন।

 

ভ্রমণ শেষে পর্যবেক্ষণ টাওয়ার এলাকা থেকে সীমান্তঘেঁষা নিলাদ্রী লেকের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় নিঝুম বোটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় অসাবধানতাবশত চলন্ত ইঞ্জিনের অংশে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

হাউসবোটের মালিক পঙ্কজ রায় বলেন, এটি ছিল তাদের নতুন হাউসবোটের প্রথম ভ্রমণ। দুর্ঘটনার সময় শিশুটি তার মা ও বোনের সঙ্গে ছিল। ইঞ্জিনে পড়ে যাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার বলেন, পরিবারের সদস্যরা আত্মীয়দের সঙ্গে হাওর ভ্রমণে গিয়েছিলেন। দুর্ঘটনায় কন্যাকে হারানোর শোক কোনোভাবেই প্রকাশ করা সম্ভব নয়।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হাওরে ভ্রমণের সময় দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিঝুমের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে। তার আকস্মিক মৃত্যু পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews