রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আটটি পরিবার সর্বস্ব হারিয়েছে এবং আরও তিনটি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

শুক্রবার সকাল ৯টার দিকে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা এলাকার বিলকিস বেগম উচ্চবিদ্যালয়ের পাশের একটি গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

তিনি বলেন, “অগ্নিকাণ্ডে আটটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। পাশাপাশি আরও তিনটি পরিবার আংশিক ক্ষতির মুখে পড়েছে।”

 

স্থানীয় বাসিন্দা নাইশৈমং মারমা জানান, বালাঘাটা বাজার এলাকার তপন মল্লিকের ভাড়া বাসা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই আগুনের কারণ হিসেবে মনে করা হচ্ছে।

 

ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া তপন মল্লিক বলেন, “আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিল না। ফলে কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি। সবকিছু আগুনে পুড়ে গেছে।”

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

 

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews