রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত শ্রী গুরু সংঘের স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ ও শিষ্য।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও একমাত্র সন্ন্যাসী স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ এবং তার শিষ্য প্রান্ত সাহা (প্রশান্ত দাস) ঝালকাঠিতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বরিশাল থেকে কাউখালী আশ্রমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

দুর্ঘটনার পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, গুরুতর আহত সেবাইত প্রান্ত সাহাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজের শারীরিক অবস্থার বিষয়েও আশ্রম কর্তৃপক্ষ নিবিড়ভাবে খোঁজখবর রাখছে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শ্রী গুরু সংঘের ভক্ত, অনুসারী এবং গুরু-ভাই ও গুরু-বোনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে সকলের কাছে মহারাজ ও আহত সেবাইতের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

 

সংঘের নেতৃবৃন্দ বলেন, পরম করুণাময় শ্রীশ্রী গুরুদেবের কৃপায় তাঁরা দ্রুত এই সংকট কাটিয়ে সুস্থ হয়ে ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে পুনরায় সম্পৃক্ত হতে পারবেন বলে তারা আশাবাদী।

 

এদিকে দুর্ঘটনার খবর জানার পর দেশ-বিদেশে অবস্থানরত শ্রী গুরু সংঘের ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছেন। মহারাজ ও আহত সেবাইতের দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনও করা হচ্ছে বলে জানা গেছে।

 

শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের মহারাজ এবং আহত সেবাইতের সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews