শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ‘পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’ লালপুরে চাঁদা দাবির চিঠি, আতঙ্কে ৫ হিন্দু পরিবার জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত

ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী কালী কীর্তনের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর। শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টায় শহরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানঘাটে এ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা জানান, সনাতন ধর্মের প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী কীর্তনের ধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা এ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত ও কালী কীর্তনের মাধ্যমে দেবী কালী ও মহামায়ার আরাধনা করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে “কালী কীর্তন” পরিবেশন করে ‘টিম করুণাময়ী’। বিশ্বজিৎ চক্রবর্তীর পরিচালনায় সংগীত পরিবেশন করেন শৈবাল বসু, কাব্য সিংহ রায়, পার্থ সাহা, সৈকত শীল তপু, প্রিয়জিৎ কাপুড়িয়া, রোহিত দত্ত ও অপূর্ব কুমার শীলসহ অন্যান্য শিল্পীরা। তাঁদের পরিবেশনায় উপস্থিত ভক্তবৃন্দ মুগ্ধ হন।

 

এ অনুষ্ঠানে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। কীর্তন শেষে উপস্থিতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ফরিদপুরে কালী কীর্তনের চর্চা আরও বিস্তৃত হবে এবং সনাতন ধর্মের চিরন্তন ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews