রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ছাদ থেকে পড়ে মৃত্যু, ময়নাতদন্তে মিলল গুরুতর আঘাতের প্রমাণ।

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

হিন্দুস্তান পার্কের একটি আবাসনের ছাদ থেকে পড়ে চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক তথ্য। বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে তার মরদেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথা, পাঁজর, কোমর ও পায়ে মারাত্মক আঘাত ছিল। মাথার বাঁ দিকের খুলির হাড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ মেলে। এছাড়া পাঁজর ও কোমরের হাড় ভাঙার পাশাপাশি শরীরের কয়েকটি অংশে ঘর্ষণের চিহ্নও পাওয়া গেছে। ফুসফুসে রক্ত জমাট বাঁধার তথ্যও উঠে এসেছে রিপোর্টে।

 

পুলিশের প্রাথমিক ধারণা, চারতলার ছাদ থেকে পড়ে যাওয়ার সময় আবাসনের পাশের একটি গাছের ডালে আঘাত লেগে তিনি নিচে পড়েন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, অনীক দত্ত আবাসনে ঢোকার পর সরাসরি ছাদে চলে যান। এরপরই ঘটে দুর্ঘটনা।

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেটি তার মেয়ের উদ্দেশে লেখা বলে দাবি করা হচ্ছে। নোটে কাউকে দায়ী করা হয়নি। মেয়েটি বর্তমানে সুইডেনে থাকেন। একটি ুম্যাগাজিনের ভেতরে রাখা খাম থেকে নোটটি উদ্ধার করা হয়।

 

রাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে গিয়ে অনীক দত্তের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং প্রয়াত নির্মাতাকে শ্রদ্ধা জানান।

 

বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমধর্মী নির্মাণশৈলীর জন্য পরিচিত ছিলেন অনীক দত্ত। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। ভৌতিক আবহের আড়ালে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews