সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

লোহাগাড়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ২২ মে পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সহ-সভাপতি জিতেন গুহ, উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি), ডা. রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, প্রসেনজিৎ পাল, শিক্ষক অসীম কুমার দাশ, শিবপদ চৌধুরী, উজ্জ্বল মজুমদার (বাবলা), শিক্ষক রিটন বিশ্বাস, সোনারাম জলদাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, শিক্ষক অনুপ কুমার দাশ এবং অধ্যাপক বাবলু শংকর নাথসহ আরও অনেকে। এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। বক্তারা সনাতন ধর্মীয় উৎসবসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন) আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

গত ২২ মে পদুয়া করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি পলাশ দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও শিল্পপতি বাবুল ঘোষ (বাবুন)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সহ-সভাপতি জিতেন গুহ, উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক সুনীল কুমার চৌধুরী (বিএসসি), ডা. রিটন দাশ, শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, প্রসেনজিৎ পাল, শিক্ষক অসীম কুমার দাশ, শিবপদ চৌধুরী, উজ্জ্বল মজুমদার (বাবলা), শিক্ষক রিটন বিশ্বাস, সোনারাম জলদাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, শিক্ষক অনুপ কুমার দাশ এবং অধ্যাপক বাবলু শংকর নাথসহ আরও অনেকে।

 

এছাড়াও উপজেলার নয়টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। বক্তারা সনাতন ধর্মীয় উৎসবসমূহ যথাযথ মর্যাদায় উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজু ধর রাজকে সভাপতি, রনজিত দাশ নটুকে সাধারণ সম্পাদক এবং শিক্ষক বাবলু কান্তি হাজারীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন) আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews