রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জরুরি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কিলোমিটার জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার (২০ মে) নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

সরকারি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু হবে। এ লক্ষ্যে ৯টি জেলার ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলার ৪৩ একর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ বা ক্রয়ের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। জমি অধিগ্রহণ ও নির্মাণ ব্যয়ের সম্পূর্ণ অর্থ বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে এবং বিতর্কিত নাগরিক সংশোধনী আইন (সিএএ) দ্রুত কার্যকর করা হবে। তিনি জানান, সিএএ’র আওতার বাইরে থাকা অনুপ্রবেশকারীদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। সত্য সনাতন টিভি

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা ও নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews