রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

দাউদকান্দিতে হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, আটক ১

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তনয় ঘোষ নামে এক হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার দাউদকান্দি মডেল থানা মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে ব্যবসা পরিচালনাকে কেন্দ্র করে তনয় ঘোষ ও সাহিন আলম বাবু নামে আরেক ব্যবসায়ীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাহিন আলম বাবু ধারালো অস্ত্র দিয়ে তনয় ঘোষকে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সত্য সনাতন টিভি

 

আহত তনয় ঘোষ মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত সাহিন আলম বাবুকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews