রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ইজরায়েল ছেড়ে মায়াপুরে সনাতন সাধনায় বিদেশি যুবক, মুগ্ধ নেটদুনিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

ইজরায়েল থেকে বহু বছর আগে ভারতে এসে পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এক বিদেশি যুবক। বর্তমানে সনাতন ধর্মচর্চা, নিরামিষ জীবনধারা এবং শরীরচর্চার সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তিনি। তাঁর জীবনযাপন ও আধ্যাত্মিক অনুশীলনে মুগ্ধ হয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ।

 

জানা যায়, ২০০৯ সালে পরিবারের সঙ্গে ইজরায়েল ছেড়ে ভারতে আসেন ওই যুবক। এরপর থেকেই মায়াপুরে বসবাস করছেন তিনি। সেখানে বৈদিক মন্ত্র, পূজাপদ্ধতি ও যজ্ঞ পরিচালনার বিভিন্ন নিয়ম শেখেন। দীর্ঘ অধ্যয়নের পর ২০২১ সালে একটি গুরুকুল থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর থেকে অনলাইন প্ল্যাটফর্মে সনাতন ধর্ম, মন্ত্রজপ ও আধ্যাত্মিক জীবন নিয়ে নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন। সত্য সনাতন টিভি

 

সম্প্রতি সমাজমাধ্যমে তমাল নামের এক তরুণ তাঁর একটি ভিডিও প্রকাশ করলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, সাদা ধুতি পরিহিত ওই যুবকের গলায় মালা, কাঁধে গেরুয়া কাপড় এবং মাথা মুণ্ডিত। নিজেকে তিনি সনাতন ধর্মের পূজারী হিসেবে পরিচয় দেন।

 

ভিডিওতে তাঁর দৈনন্দিন খাদ্যাভ্যাসও তুলে ধরা হয়েছে। সকালের খাবারে ছিল শসা, টমেটো, আপেল, টোফু ও পনির দিয়ে তৈরি নিরামিষ পদ। তিনি দাবি করেন, সম্পূর্ণ সাত্ত্বিক ও নিরামিষ খাবারের মাধ্যমেই নিজেকে একজন ‘বডি বিল্ডার’-এ রূপ দিয়েছেন। সত্য সনাতন টিভি

 

এ ছাড়া প্রতিদিন নিয়মিত পূজাপাঠ, মন্ত্রজপ ও আধ্যাত্মিক চর্চায় সময় কাটান বলেও জানা গেছে। বিদেশি হয়েও ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির প্রতি তাঁর এই অনুরাগ এবং জীবনধারা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews