রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বাসুদেব অনাথ আশ্রমে হর গৌরী সনাতনী পরিবার এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

সনাতন ধর্মের ‘সেবাই ধর্ম’ আদর্শকে সামনে রেখে বাসুদেব অনাথ আশ্রমে সেবামূলক অনুষ্ঠান আয়োজন করেছে হর গৌরী সনাতনী পরিবার। গত ১৫ মে শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন অনাথ শিশু অংশ নেয়। এ সময় শিশুদের সঙ্গে পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন সংগঠনের সদস্যরা। পরে শিশুদের হাতে খাতা, কলম, বিস্কুট ও খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাকেই তারা ধর্মীয় দায়িত্ব হিসেবে মনে করেন। ‘নর সেবাই নারায়ণ সেবা’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়েই তাদের এ আয়োজন। ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর গৌরী সনাতনী পরিবারের প্রতিষ্ঠাতা দুর্জয় দাস, সংগঠনের এডমিন রবি দাশ, সদস্য জয়, নয়ন ঘোষ, নয়ন চৌধুরী ও চন্দন ধরসহ প্রবাসী সদস্য এবং স্থানীয় ভক্তবৃন্দ।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন বাসুদেব অনাথ আশ্রম ও বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজ, আশ্রমের শিক্ষক ও কর্মচারীরা।

অনুষ্ঠানে শিশুদের মধ্যে ৩৫০টি খাতা, ৩৫০টি কলম, ২৭০টি বিস্কুট এবং দুটি ফুটবল বিতরণ করা হয়।

 

সংগঠনের সদস্যরা বলেন, “আমরা চাই প্রতিটি শিশু জানুক যে তারা একা নয়। সমাজের সবাই তাদের পাশে আছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews