রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

রাজশাহীতে বৈদিক গুরুকুলের যাত্রা,পিছিয়ে পড়া হিন্দুদের নিয়ে কাজের প্রত্যয়

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর এলাকায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে “রাজশাহী বিভাগীয় ০১ নং বৈদিক গুরুকুল”। গত ১৫ মে শুক্রবার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্যোগটি বাস্তবায়ন করেছে “মহামায়া সেবা কল্প বাংলাদেশ”।

 

সংগঠনটির নেতারা বলছেন, রাজশাহী বিভাগের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মতে, ধর্মীয় শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। সত্য সনাতন টিভি

 

গুরুকুলটি পরিচালনা করছে “মহামায়া সেবা কল্প রাজশাহী অঞ্চল”। এখানে পাঠদান করবেন শ্রী রাজকুমার মন্ডল। তিনি আলীনগর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজশাহী অঞ্চলের পরিচালক শ্রী সুকুমার চন্দ্র, সেবক শ্রী সৌরভ কাশ্যপ, শ্রী নয়ন কাশ্যপ ও শ্রী লিখন হালদারসহ স্থানীয় সনাতনী সমাজের বিভিন্ন ব্যক্তি।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গুরুকুলটির জন্য অর্থায়ন করেছেন মহামায়া সেবা কল্পের বিভিন্ন অঞ্চলের কয়েকজন দায়িত্বশীল সদস্য। তাঁদের মধ্যে রয়েছেন খুলনা অঞ্চলের প্রধান উপদেষ্টা শ্রী মলয় গাইন, সেবক শ্রী প্রান্ত দাস, পার্বত্য প্রখণ্ডের পরিচালক শ্রী হিমেল নন্দী অঙ্গন, রাজশাহী অঞ্চলের পরিচালক শ্রী সুকুমার চন্দ্র এবং সেবক শ্রী সৌরভ কাশ্যপ। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে বক্তব্যে শ্রী সুকুমার চন্দ্র বলেন, “রাজশাহী বিভাগের অনেক এলাকায় পিছিয়ে পড়া হিন্দু পরিবার রয়েছে। আমরা চাই তাঁদের পাশে দাঁড়াতে এবং শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে। বৈদিক গুরুকুল প্রতিষ্ঠার মাধ্যমে আমরা স্থায়ীভাবে কাজ করার একটি পথ তৈরি করতে চাই।”

 

স্থানীয় কয়েকজন অভিভাবকও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের আশা, এ ধরনের শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews