রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ বোনকে ভালো পাত্রে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল সপ্তমের, সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত তবলার তালে, সাংবাদিকতার কলমে-এবার মাস্টার্সেও সাফল্য অর্ণব মল্লিকের মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি, ভুক্তভোগীকে ঘিরে ইসকন ট্যাগিংয়ের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (EST) বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, স্টাডি ট্যুর চলাকালীন সময়ে ওই ছাত্রীকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সত্য সনাতন টিভি

 

তবে এ বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন বা দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে। কিছু পোস্টে ভুক্তভোগী শিক্ষার্থীর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে তাকে “ইসকন ট্যাগ” দিয়ে আখ্যায়িত করার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews