শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য ভক্ত-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

বাবুল কৃষ্ণ মহন্ত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কীর্তন অঙ্গনে সক্রিয় থেকে ভক্তিমূলক সংগীতে বিশেষ অবদান রাখেন। তাঁর কণ্ঠের সুর ও পরিবেশনা ভক্তদের মধ্যে গভীর আবেগ ও আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি ছিলেন সুপরিচিত মুখ। বিভিন্ন পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ ছিল নিয়মিত। তাঁর গাওয়া কীর্তন এলাকাজুড়ে বিশেষভাবে সমাদৃত ছিল।

 

তাঁর মৃত্যুতে কীর্তন জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভক্ত ও সহশিল্পীরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সত্য সনাতন টিভি

 

এদিকে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বগুড়া জেলা ও শিবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এক শোকবার্তায় বাবুল কৃষ্ণ মহন্তের আত্মার চিরশান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews