রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ফরিদপুরে নারিকেল পারাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে নারিকেল পারাকে কেন্দ্র করে কোন্দলে শ্যামল বিশ্বাস নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শ্যামল এর মা মিনতি বিশ্বাস। আহত মিনতি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

 

বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাট্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের রাধেশ্বর বিশ্বাসের ছেলে। সত্য সনাতন টিভি

 

জানা যায়, জমিজমা নিয়ে শ্যামল বিশ্বাস ও তার চাচা মিথিলেশ্বর বিশ্বাসের সাথে কোন্দল ছিল।

 

বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জমির সীমানায় থাকা গাছ থেকে নারিকেল পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় কাকা মিথিলেশ্বর, কাকাতো ভাই বিকাশ বিশ্বাসসহ তাদের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শ্যামলের উপর চড়াও হয়। এতে শ্যামল ও তার মা মিনতি আহত হলে গুরুতর অবস্থায় তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামল বিশ্বাসের মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জোবায়ের নাদিম জানান, নিহত ব্যক্তির বুকে ও আহত মিনতি বিশ্বাসের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews